দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ভূঞাপুরে ভোটের বিনিময়ে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। বুধবার উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় এই ঘটনা ঘটে।
ভূঞাপুর ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা কাজী নূরুল ইসলামসহ দলটির নেতাকর্মীরা ওই এলাকায় তাদের প্রার্থীর জন্য ভোট চাইতে যান। পরে ভোটারদের তারা টাকা দিয়েছেন বলে তাদের ভিডিও ধারণ করে স্থানীয়রা।
ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি পাঁচশ এক হাজার টাকার নোট দেখাচ্ছেন। টাকা দেখিয়ে তারা দাবি করছেন, ভোটের জন্য এই টাকা জামায়াতের নেতাকর্মীরা তাদের বিতরণ করেছেন। পরে এই ঘটনার ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়। এই ঘটনায় জামায়াত নেতা রবিউল আলম তালুকদার বাদী কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করেন।
এদিকে ভাইরাল হওয়া এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির। এ ঘটনায় বিকেলে জামায়াতের নেতাকর্মীরা বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তির দাবি করেছেন।
অভিযোগে বলা হয়, উপজেলার জগৎপুরা এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁদের বাধা দেয়। এ সময় অভিযুক্তরা ভোটারদের মাঝে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ভুক্তভোগীদের মারধর করে গলায় থাকা মাফলার টেনে হিঁচড়ে ফেলে দেয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলার সময় তাদের সঙ্গীদের ওপরও আক্রমণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির বলেন, ভোট চাইতে দলের নেতাকর্মীরা অর্জুনা এলাকায় যায়। এসময় বিএনপির নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা বের করে এ ঘটনা ঘটিয়ে জামায়াতের ওপর দোষ চাপানো হচ্ছে। এই অপপ্রচারের নিন্দা জানাই। এই ঘটনাসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরএ