দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে মহাসমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে দলীয় নেতারা অভিযোগ করেন। এ পর্যন্ত বিএনপির ১৬ জন নেতাকর্মীকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে দাবি করেছেন তারা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে এ দাবি করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
তিনি বলেন, শুক্রবারের মহাসমাবেশকে ঘিরে আতঙ্কিত সরকার ও তাদের আজ্ঞাবহ প্রশাসন কর্তৃক বিএনপি নেতাকর্মীদের আটক করা হচ্ছে।
আটককৃত বিএনপির নেতাকর্মীরা হলেন- নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোলায়মান, আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়ন যুবদলের সদস্য মো. শাজাহান, মো. বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহ আলম মাস্টার, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান, ফতুল্লা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি খন্দকার হুমায়ুন কবির, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম চৌধুরী কমল, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. শহীদ সরকার, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী ভুঁইয়া, সোনারগাঁও পৌর তাঁতীদলের সভাপতি ডা. মো. আলী আকবর, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. খন্দকার হুমায়ন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ডের সভাপতি মো. শহীদুল্লাহ, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মো. ডালিম সিকদার, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মো হারুন মিয়া, রূপগঞ্জের তারাব পৌরসভা যুবদল নেতা মো. রবিউল ইসলাম, সাদিপুর বিএনপির যুগ্ম সম্পাদক মো. শহীদুল্লাহ।
এদিকে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, বিনা অপরাধে কাউকে আটক করার করা হচ্ছে না।