দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসছে মঙ্গলবার জামায়াত আমিরের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে সাতক্ষীরায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা জামায়াত সংবাদ সম্মেলন করেছে।
রোববার (২৫ জানুয়ারি) জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জনসভা আয়োজন এবং প্রস্তুতির বিস্তারিত জানানো হয়।
জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল লিখিত বক্তব্যে বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসনের দাবিতে ২৭ জানুয়ারি সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা আয়োজন করা হচ্ছে। আমাদের আশা, সভায় দুই লাখ মানুষ অংশ নেবে এবং তিন কিলোমিটার এলাকা লোকারণ্য হবে।’
শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবক টিম, শৃঙ্খলা রক্ষা কমিটি ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়।
আরএ