দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরীর নুরিয়া স্কুল সংলগ্ন এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল-৫ আসনের এমপি প্রার্থী শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে তিনি নুরিয়া স্কুল সংলগ্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পুড়ে যাওয়া দোকানগুলোর অবস্থা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীরা তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ শায়খে চরমোনাইয়ের কাছে তুলে ধরেন।
পরিদর্শনকালে শায়খে চরমোনাই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপদের মুখে পড়ে। রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হলো দ্রুত তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর সহায়তায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জে আই