দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নির্বাচনি প্রচারণায় এক অভূতপূর্ব ও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন যুবদল নেতা নূর ই আযম। একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কাকড়াজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খুইংগারচালা এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।
নূর ই আযম সখীপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে কাকড়াজান ইউনিয়ন যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনি সভায় বক্তৃতার একপর্যায়ে বিগত বছরগুলোতে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ওপর জেল-জুলুম ও ত্যাগের কথা স্মরণ করেন নূর ই আযম।
আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, দীর্ঘ সময় পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এই কথা বলতে বলতেই তিনি কান্নায় ভেঙে পড়েন এবং জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
উল্লেখ্য, টাঙ্গাইল-৮ আসনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এই আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের পক্ষে তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। নূর ই আযমের এই আবেগঘন পরিস্থিতির ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া ফেলেছে।
কে