দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময়ে শরীয়তপুরে এক স্বতন্ত্র প্রার্থীর ফেস্টুন ভাঙার ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকালে শরীয়তপুর পৌর এলাকার সরকারি মহিলা কলেজের সামনের সড়কে টানানো একটি ফেস্টুন ভাঙা হয়।
শরীয়তপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ নজরুল ইসলাম অভিযোগ করেন, নির্বাচনী কমিশনের নিয়ম মেনে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছিল। তবে বিকেলে তার একটি বিলবোর্ড ভাঙা হয়। তিনি নিশ্চিত নন কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে ইচ্ছাকৃত হলে সংশ্লিষ্টদের নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রতিহত করার দাবি জানান।
তিনি আরও জানান, রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহারকারীদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করা হয়েছে। পরে তার উপস্থিতিতে অনুসারীরা ভাঙা ব্যানারটি পুনরায় স্থাপন করে।
জে আই