দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।
সেখানে অস্থিরতার জন্য তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা রোকন উদ্দিনকে দায়ী করেন। জঙ্গল ছলিমপুরে অনাকাঙ্ক্ষিত কিছু হলে এর দায় প্রশাসনকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এ কথা বলতে শোনা যায়।
মোহাম্মদ ইয়াসিন র্যাব কর্মকর্তা আবদুল মোতালেব হত্যা মামলার প্রধান আসামি। সোমবার জঙ্গল ছলিমপুরে অভিযানে গিয়ে স্থানীয়দের হামলায় প্রাণ যায় র্যাবের ডিএডি পদমর্যাদার কর্মকর্তা মোতালেবের।
এ ঘটনায় আহত হন আরও তিন র্যাব সদস্য। পরে বুধবার গভীর রাতে ২৯ জনের নামে ও নাম ছাড়া আরও দেড়শ থেকে দু্ইশজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন।
সেই অভিযান নিয়ে ইয়াসিন দাবি করেন, ‘এখানে কী জন্য আসলো, গাড়ি ছাড়া বা এদের পোশাক ছাড়া এরা এভাবে কেন ঢুকল? আর ওখানে কোন আসামি ধরতে গেছে? কোনো আসামির নাম আপনারা শুনছেন? কারো নাম প্রকাশ করা হয়নি।’
‘যাই হোক আজকে আমার আবারো জোরালো বক্তব্য- যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এই এলাকাতে (ছলিমপুর) হয়, এটা কিন্তু জনবিস্ফোরণ ঘটবে। এই জনবিস্ফোরণের দায়ভার প্রশাসনকে নিতে হবে।’
বহিষ্কৃত যুবদল নেতা রোকন উদ্দিনকে দায়ী করে ইয়াসিন বলেন, ‘‘আমি একশ পার্সেন্ট লিখিত দিলাম। রোকনের খুঁটির জোর বিএনপিনেতা আসলাম চৌধুরী।’
মোহাম্মদ ইয়াসিন ভিডিওতে বলেন, ‘সাঁড়াশি অভিযান যদি চালায় আমাদের কোনো আপত্তি নেই। তারা কেন চালাবে, কী জন্য চালাবে, আসামিদের নাম-ঠিকানা বলতে হবে।’
তিনি বলেন, ‘আপনি আমার বাড়ি-ঘর থেকে চাইলেও উচ্ছেদ করতে পারবেন না, এইটা ‘ফাও কথা’। আমার ব্যক্তিগত মালিকানার সম্পত্তি থেকে আপনি চাইলেই আমাকে উচ্ছেদ করতে পারেন না।’
‘আপনি সাময়িক আমার ওপর প্রয়োগ করতে পারেন, অত্যাচার করতে পারেন, এটা কোনো সমাধান না। আমি আবারো বলতেছি, জঙ্গল ছলিমপুরে যদি কোনো ঝামেলা বা ক্রাইম হয় এটা কিন্তু জনবিস্ফোরণ ঘটবে।’
এবি/