দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় ভাগনের বিয়েতে বরযাত্রী হিসেবে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শাহজালাল হাওলাদার (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার পিতা হায়দার আলী (৭০) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ওমেদপুর কালভার্ট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের শাহজালাল ও তার পিতা হায়দার মোটরসাইকেলযোগে বরযাত্রী হিসেবে চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে ওমেদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের শিকার হয়।
ঘটনাস্থলেই শাহজালাল হাওলাদার মারা যান এবং গুরুতর আহত হায়দার আলীকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত শাহজালাল হাওলাদার লতাচাপলী ইউনিয়ন পরিষদে দফাদার পদে কর্মরত ছিলেন।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, মরদেশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত বাসটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জে আই