দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়েছেন ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে তিনি একটি পিকআপ ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। প্রচারণাকালে তিনি দেশ গঠনে পরিবর্তনের আহ্বান জানান।
প্রচারণা শুরু হয় কাউতলী এলাকা থেকে। এরপর স্টেডিয়াম সড়ক, ফারুকী পার্ক সড়ক, টিএ রোড, কান্দিপাড়া, শিমরাইলকান্দিসহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে যান তিনি। এ সময় সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে মুড়ি ও বাতাসা ভাগ করে খান।
এ সময় মোহাম্মদ আতাউল্লাহ কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে সংসদে যেতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। তার সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ আতাউল্লাহ বলেন, আমরা রাজনীতিতে পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নেমেছি। আমরা চাই রাজনীতি সাধারণ মানুষের কাতারে নেমে আসুক। তাই আমাদের কোনো গাড়িবহর বা বড় শোডাউন নেই।
তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি নির্বাচনে যত কম খরচ করবে, তত বেশি জনগণের জন্য কাজ করতে পারবে। অতিরিক্ত খরচ করা জনপ্রতিনিধিরা পরে দুর্নীতির পথে হাঁটে। আমরা চাই দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধি এবং সে জন্যই নির্বাচনী ব্যয় কমে আসুক। জনগণের সঙ্গে মিশে তাদের কথা সংসদে তুলে ধরাই আমাদের লক্ষ্য।
জে আই