• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মানিকগঞ্জ

মানিকগঞ্জে হাসপাতালের দালালদের দ্বারা সাংবাদিক হেনস্তা

মানিকগঞ্জ প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে নামসর্বস্ব ও নিম্নমানের একাধিক বেসরকারি ক্লিনিক। এসব ক্লিনিকের পক্ষে নিয়োজিত দালালদের দৌরাত্ম্যে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা। অভিযোগ উঠেছে, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জেনেও কার্যকর ব্যবস্থা গ্রহণে নিরব ভূমিকা পালন করছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে দালালদের হাতে হেনস্তার শিকার হয়েছেন এনপিবি ডিজিটাল মিডিয়ার সাংবাদিক দীপক সূত্রধর।

জানা যায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনপিবি ডিজিটাল মিডিয়ার সাংবাদিক দীপক সূত্রধর ইসিজি করাতে হাসপাতালের ১৯৭ নম্বর কক্ষে গেলে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি সাংবাদিকের হাতে থাকা কাগজ নিয়ে প্রশ্ন করতে থাকে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সাংবাদিক তার গোপন ক্যামেরা চালু করে তাদের পরিচয় জানতে চান। এ সময় তারা নিজেদের পরিচয় দেয় ফেমাস ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি শাহিন এবং ল্যাব জোন ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি রূপক।

ভিডিওতে তারা স্বীকার করে, হাসপাতালের যেসব পরীক্ষা হয় না এবং দ্রুত রিপোর্ট পাওয়ার লোভ দেখিয়ে তারা রোগীদের নিজ নিজ ক্লিনিকে নিয়ে যায়। অনেক রোগী ক্লিনিকগুলো চেনেন না বলেই তাদের দায়িত্ব দেওয়া হয়েছে রোগী সংগ্রহের। তারা আরও জানায়, প্রতিদিনই প্রায় সব ক্লিনিকের প্রতিনিধিরা অবাধে সরকারি এই হাসপাতালে ঘোরাফেরা করে এবং এ বিষয়ে কোনো বাধা বা নিয়ম-কানুন কার্যকর নেই।

পরবর্তীতে গোপন ভিডিও ধারণের বিষয়টি আঁচ করতে পেরে দালাল চক্রের সদস্যরা একত্রিত হয়ে সাংবাদিককে নানা প্রশ্নের মাধ্যমে ভয়ভীতি দেখাতে থাকে এবং জোরপূর্বক হাসপাতাল এলাকা থেকে বের করে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ভিডিওটি ডিলিট করার জন্য চাপ সৃষ্টি করা হয়। তারা দাবি করে, তাদের অন্তত ৪০ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে এবং প্রয়োজনে সবাইকে একত্রিত করার হুমকিও দেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের পরিচিত এক সাংবাদিক মুঠোফোনে কথা বললে এবং দ্বায়িত্বরত আনসার সদস্য এগিয়ে আসলে বিষয়টি স্বাভাবিক হয়।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মাঝে মধ্যেই অভিযান চালিয়ে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ভ্রাম্যমাণ আদালতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শফিকুল ইসলাম জানান, হাসপাতালে দালালদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে লোকচক্ষুর আড়ালে কিছু দালাল ঢুকে পড়তে পারে। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, শুধুমাত্র অভিযান ও নিষেধাজ্ঞার ঘোষণায় দালাল চক্র বন্ধ হচ্ছে না। হাসপাতাল প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত মনিটরিং না থাকলে সাধারণ রোগীরা এভাবেই প্রতারণার শিকার হতে থাকবে।

আরএ

  • হাসপাতাল
এ সম্পর্কিত আরও খবর
গাইবান্ধায় অ্যাম্বুল্যান্সে তেল সংকট: হাসপাতালে নেওয়ার আগেই রোগীর মৃত্যু
গাইবান্ধায় অ্যাম্বুল্যান্সে তেল সংকট: হাসপাতালে নেওয়ার আগেই রোগীর মৃত্যু
ঈদের ছুটিতে স্বাস্থ্য অধিদপ্তরের যে ১৬ নির্দেশনা
ঈদের ছুটিতে স্বাস্থ্য অধিদপ্তরের যে ১৬ নির্দেশনা
শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু
শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু
আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক
আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।