• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কুমিল্লা

কুমিল্লায় আইনজীবীর বাসায় মিলল বিদেশি পিস্তল

কুমিল্লা প্রতিনিধি
  ২২ জানুয়ারি ২০২৬, ১৭:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুমিল্লায় এক যুবকের কাছ থেকে চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে এক আইনজীবীর বাসা থেকে ম্যাগাজিন ও গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এসময় মাহমুদুল হক মাসুম নামে ওই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে সদর দক্ষিণ থানার উত্তর আশরাফপুর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা ধর্মপুর এলাকার মোক্তার বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. আরিফুর রহমান এবং ধর্মপুর এলাকার আব্দুল মতিনের ছেলে অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুম। তবে গ্রেপ্তার আইনজীবী বর্তমানে কুমিল্লা সদর দক্ষিণ থানার উত্তর আশরাফপুর এলাকায় ভাড়া থাকেন।

কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কোতোয়ালি থানার ইপিজেড ফাঁড়ির পুলিশের একটি দল টমসন ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে। এসময় আরিফ নামে এক যুবককে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি করে তার কাছ থেকে একটি চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আরিফের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। একইসঙ্গে তার মোবাইল ফোনেও চাঞ্চল্যকর তথ্য মিলে।

আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এবং ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ দল কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুলের পূর্ব পাশে চারতলা ভবনের নিচতলায় অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুমের বাসায় অভিযান চালায়। অভিযানে মাসুমের বেডরুমের ওয়ারড্রপের ভেতর থেকে ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, এবং আলাদা একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আমরা আরিফের কাছে থেকে ৫ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করি এবং তার দেওয়া তথ্যমতে মাসুমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এবি/

  • কুমিল্লা
এ সম্পর্কিত আরও খবর
জুলাই গণ-অভ্যুত্থান স্মারক উৎসবে সম্মানিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা
জুলাই গণ-অভ্যুত্থান স্মারক উৎসবে সম্মানিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা
কুমিল্লায় নিবন্ধনের আওতায় আসছে তিন উপজেলার নৌযান
কুমিল্লায় নিবন্ধনের আওতায় আসছে তিন উপজেলার নৌযান
কুমিল্লা-ফেনীতে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
কুমিল্লা-ফেনীতে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
স্ত্রীর কবর খননের সময় ২৪ বছর আগে দাফন করা স্বামীর মরদেহ অক্ষত থাকার দাবি
স্ত্রীর কবর খননের সময় ২৪ বছর আগে দাফন করা স্বামীর মরদেহ অক্ষত থাকার দাবি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।