দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, আহত হয়েছে; তাদের প্রতি আমাদের যে অঙ্গীকার— তা থেকে আমরা ফিরতে পারবো না। শুধু একটা সরকার পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধারা রক্ত দেয়নি।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে সুধী সমাবেশে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও নানান শ্রেণি-পেশার মানুষ।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘বিগত সরকার স্বৈরাচারী সরকার ছিল না, তারা ছিল ফ্যাসিবাদী সরকার। তাদের স্বৈরাচার বললে ভুল হবে। তারা জাতির ওপর ফ্যাসিবাদী হয়ে গিয়েছিল। তারা ১৫ বছরে মানুষকে খুন করেছে, গুম করেছে, কাউকে ঘরে থাকতে দেয়নি, কথা বলতে দেয়নি তাদের স্বৈরাচার বললে ভুল হবে।’
তিনি আরও বলেন, ‘৭২ এর সংবিধান অনেকবার কাটাছেঁড়া করা হয়েছে। সেটি আর সংবিধান নেই। যার যখন প্রয়োজন হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে। তাই ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে আগামীতে সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো সরকারকে এককভাবে সংবিধান সংশোধনের সুযোগ দেওয়া যাবে না। কাউকে স্বৈরাচারী বা ফ্যাসিবাদী হতে দেওয়া যাবে না। যে প্রার্থীরা সংসদে যাবেন এবং সংসদে গিয়ে সরকার গঠন করবেন এবং দেশের জন্য কাজ করবেন তারা জুলাই সনদের বিপক্ষে গিয়ে কাজ করার কোন সুযোগ নেই।’
এবি/