দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেকনাফের আলোচিত কিশোরী সুমাইয়া আক্তার (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামি মো. জোবায়ের প্রকাশ কালাবাশি (২০) কে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সুমাইয়া আক্তার হত্যা মামলায় রুজুকৃত টেকনাফ মডেল থানার এফআইআর নম্বর ৬১/৬১, তারিখ ১৬ জানুয়ারি ২০২৬, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধির তদন্তের অংশ হিসেবে ১৬ এপিবিএন পুলিশের সহায়তায় এবং বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. জোবায়ের প্রকাশ কালাবাশিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, জোবায়ের বাহারছড়া ও হ্নীলা এলাকার পাহাড়ি অঞ্চলে সক্রিয় অপহরণকারী ও ডাকাত দলের সদস্য। তদন্তে প্রাপ্ত তথ্যমতে, তিনি ও তার সহযোগীরা ঘটনাস্থলের পূর্ব পাশের পাহাড় থেকে গুলি চালিয়ে সুমাইয়া আক্তারকে হত্যা করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত জোবায়েরের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দুটি অস্ত্র মামলা ও দুটি ডাকাতির মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএস/