দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে ফ্যাসিস্ট ও দানবীয় শাসন আর যেনো না ফিরে আসে, তার জন্য সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নরসিংদী সরকারি কলেজ মাঠে জেলা কৃষকদলের আয়োজনে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, একটি সুন্দর ও উন্নত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে যাতে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা না পায়। জনগণের শক্তির মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের সর্বোচ্চ গুরুত্ব দেয়। কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত আমাদের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। আসন্ন নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যারা দেশের উন্নয়ন করবে, আমানতের খেয়ানত করবে না, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করবে, তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবে জনগণ।
অনুষ্ঠানে জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক কুমার বর্মণ প্রিন্স অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এছাড়াও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এ্যাড. শিরীন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক দীপঙ্কর সাহা রানা ও বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয়। এরপর দুই হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
জে আই