দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস. এম. সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আউটডোর আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে গোয়ালবাড়ি এলাকায় ‘চারু কানন, নড়াইল’ এর আয়োজনে এই আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়।
চারু কানন নড়াইলের পরিচালক সমীর কুমার বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ (অব:) প্রফেসর মো: রবিউল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক চেয়ারম্যান বিমানেশ বিশ্বাস, কথাসাহিত্যিক সুভাস চন্দ্র বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুর রহমান লিটু, রিপন বিশ্বাসসহ অন্যান্য সংশ্লিষ্টরা।
আউটডোর আর্ট ক্যাম্পে শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন এবং তাদের চিত্রকর্মের মাধ্যমে এস. এম. সুলতানের শিল্প ও সাংস্কৃতিক অবদান স্মরণ করেন। ক্যাম্প শেষে অতিথিরা সনদ বিতরণ করেন।
জে আই