দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে ১৩ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ জুলাই) অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।
অভিযানে সকাল থেকে আট প্রতিষ্ঠানকে এক লাখ ৯৮ হাজার টাকা ও মঙ্গলবার (২৫ জুলাই) পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বরিশালে ১৩ প্রতিষ্ঠান মালিকের সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য, নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারসহ ১৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
জেবি