• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • ব্রাহ্মণবাড়িয়া

নির্বাচনে আ. লীগকে অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক চাপ নেই: শফিকুল আলম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২৬, ২০:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে আন্তর্জাতিক মহলের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচন হবে এ যাবৎকালের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, এই নির্বাচনকে ঘিরে বিদেশি বন্ধুরাও অত্যন্ত আগ্রহী এবং তারা আত্মবিশ্বাসী যে বর্তমান সরকারের অধীনেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য তারা সরকারকে সব ধরনের সহযোগিতা দিচ্ছেন।

তিনি আরও বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কারণ বিগত সাড়ে ১৫ বছরে তারা প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সে সময় জনগণের পরিবর্তে পুলিশ ভোট দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে আন্তর্জাতিক কোনো চাপ নেই উল্লেখ করে প্রেস সচিব বলেন, “আওয়ামী লীগ যে ধরনের গুম, খুন ও ভয়ানক ডাকাতির রাজত্ব কায়েম করেছিল, তা সারা বিশ্বের মানুষ জানে। ফলে তাদের পক্ষে এসে কেউ চাপ সৃষ্টি করছে না। বরং দলটি অনুতপ্ত হয়ে ক্ষমা না চেয়ে সেই সুযোগও নষ্ট করেছে।”

নির্বাচন বানচালের অপচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, কোনো অপশক্তিরই নির্বাচন নস্যাৎ করার সক্ষমতা নেই। “আওয়ামী লীগ কী করতে পারে, তা সবারই জানা। তারা কেবল জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যায় পারদর্শী। এর বাইরে তাদের আর কিছু করার নেই,” বলেন তিনি।

আরও পড়ুন

নির্বাচনী অফিস উদ্বোধনের সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত

তিনি আরও দাবি করেন, বর্তমানে আওয়ামী লীগের মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি নেই। যারা ডলার নিয়ে বিদেশে পালিয়েছেন, তারা জানেন তাদের নেত্রী আর দেশে ফিরবেন না। এজন্য তারা সেই অর্থ অন্য খাতে ব্যয় করছেন বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জে আই

  • শফিকুল আলম
এ সম্পর্কিত আরও খবর
অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
‘ভেবেছিলাম প্রেস সচিবের দায়িত্ব ছাড়লে ফলোয়ার কমবে, আসলে বেড়েছে’
‘ভেবেছিলাম প্রেস সচিবের দায়িত্ব ছাড়লে ফলোয়ার কমবে, আসলে বেড়েছে’
নায়ক রুবেলের ছবি দিয়ে যা লিখলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
নায়ক রুবেলের ছবি দিয়ে যা লিখলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
নতুন চাকরি পেলেন সদ্যসাবেক প্রেস সচিব শফিকুল আলম
নতুন চাকরি পেলেন সদ্যসাবেক প্রেস সচিব শফিকুল আলম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।