দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার তজুমদ্দিন উপজেলায় অটো রিকশায় উঠতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাবুল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার আড়ালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামুলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে বাবুল নিজ গ্রামের বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে তজুমদ্দিন–চাঁদপুর সড়কে একটি অটো রিকশায় উঠতে যান। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অটোর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন বাবুল।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত কুমার বলেন, নিহত বাবুলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় লিখিতভাবে জানানো হয়েছে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএস/