দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনি আচরণবিধি অমান্য করে প্রচারণা চালানোর কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলা অষ্টমনিষা ইউনিয়নের সিংগারী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
সূত্র জানায়, নির্বাচনি তফসিল অনুযায়ী আগামী ২২ তারিখ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করার নির্দেশনা রয়েছে। তবে ওই গ্রামে আল আমিন এই নির্দেশনা অমান্য করে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনের পক্ষে লিফলেট বিতরণ করছেন।
বৃহস্পতিবার রাতে তিনি ওই গ্রামে লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছিলেন। এলাকাবাসীর এমন অভিযোগে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে লিফলেট বিতরণ করা অবস্থায় পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আল আমিনকে জরিমানা করেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় আল আমিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আরএ