দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিন্ডিকেটের মাধ্যমে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক একে এম আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবিদ হোসেন ইমন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসেন ও সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তথাকথিত সিন্ডিকেটের মাধ্যমে জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। বিগত সময়ের আন্দোলনে বাবুর ভূমিকা ছিলো অন্যতম। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাবুকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যোন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাবুর বহিষ্কারাদেশ জানানো হয়।
/অ