দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহিন্দ্রা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঋষি মজুমদার নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা-সহ আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চাপরাইল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ঋষি মজুমদার উপজেলার জোয়ারিয়া গ্রামের রায় মজুমদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন্দ্রা গাড়িটি কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ার দিকে আসছিল এবং ইজিবাইকটি বিপরীত দিক থেকে যাচ্ছিল। মাহিন্দ্রা গাড়িটি বেপরোয়া গতিতে ভুল লেন (রং সাইড) দিয়ে আসার কারণে চাপরাইল ব্রিজের কাছে এই সংঘর্ষ ঘটে। এতে শিশুটিসহ ইজিবাইকের ৬ আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু ঋষি মজুমদারকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক মাহিন্দ্রা গাড়িটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
/অ