দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙ্গামাটিতে অসহায়-দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার (২৬ জুলাই) দুপুরে রাঙ্গামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন অনুদানসহ সেলাই মেশিন বিতরণ করেন।
এসময় অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য দুটি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য দুই বান ঢেউ টিন এবং চিকিৎসার জন্য ৮১ হাজার টাকা মানবিক সহায়তার দেওয়া হয়।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন বলেন, জাতী-বর্ণ, ধর্ম নির্বিশেষে ভেদাভেদ ভুলে দেশকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের জন্য কাজ করছে।