দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানীতে তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অর্ধশতাধিক ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকায় বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস জাহান শিরিন, পিরোজপুর-১ আসনের ধানের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, সাবেক জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।
আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন ৫ নম্বর চণ্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার ও ৪ নম্বর ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন। এছাড়াও পাঁচটি ইউনিয়নের সাধারণ ও মহিলা ইউপি সদস্যসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা বিএনপিতে যোগ দেন।
নেতাকর্মীরা বলেন, বর্তমানে পিরোজপুর জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। বিশেষ করে দীর্ঘ ২৯ বছর পর পিরোজপুর-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনকে ঘোষণা দেওয়ার পর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ বেশ কয়েকজন বিএনপিতে যোগদান করেছে। আমরা তাদেরকে স্বাগত জানাই।
আরএ