দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ধোবাউড়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মো. মরম আলী (৮০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার পশ্চিম বালিগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মো. মরম আলী ওই এলাকার মৃত আব্দুর রহমান ফকিরের ছেলে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন অপরাধে মরম আলীর বিরুদ্ধে ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। মামলার পর আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
টিপু সুলতান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে মরম আলী পলাতক ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তিনি বিশেষ কাজে বাড়িতে এসেছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৬ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।