দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে কাভার্ড ভ্যানচাপায় দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুরতর আহত হয়েছেন আরও এক যাত্রী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ী এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর বেগম (৩৫), একই এলাকার জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা (৪৬) ও ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকার রুহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২২)। এছাড়াও দুর্ঘটনায় গুরুতর আহত হন সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকার বিল্লাল খানের ছেলে রনি খান (৩৩)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান বরিশাল যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়।
এ সময় ব্যাটারিচালিত ভ্যানটি দুমড়েমুচড়ে দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। মাদারীপুর জেলা হাসপাতালে গুরুতর আহত দুই জনকে নেওয়া হলে আরও এক নারী যাত্রী মারা যান।
এদিকে ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দিয়েই কাভার্ডভ্যান নিয়ে চালক দ্রুত বরিশালের দিকে পালিয়ে যান। এরপরই উত্তেজিত জনতা মহাসড়কে কাঁঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুর ১টার দিকে হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দের আশ্বাস দেওয়া হলে উত্তেজিত জনতা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বলেন, ভ্যানে পাঁচজন যাত্রী ছিল। ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান এক নারী। দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসে কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এবি/