দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে শতাধিক সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যুক্ত হন।
অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ঝালকাঠি–২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম উপস্থিত ছিলেন। এ সময় তারা নবাগত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
একসঙ্গে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বীর একটি রাজনৈতিক দলে যোগদানের ঘটনায় ঝালকাঠি জেলার বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। যোগদানকারীদের মধ্যে কীর্ত্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী বলেন, জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান, শৃঙ্খলাবোধ ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আমাদের আকৃষ্ট করেছে। এসব কারণেই আমরা স্বেচ্ছায় এই দলে যুক্ত হয়েছি।
এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে। আমাদের ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষের অংশগ্রহণে একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামীর লক্ষ্য।
জে আই