• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলেন গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  ১০ জানুয়ারি ২০২৬, ২২:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক বিপ্লবী শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ছাত্রদলে অভিষেক ও মিলন মেলা অনুষ্ঠানে তারা ছাত্রদলে যোগদান করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ছাত্ররা নেতৃত্বে না এলে জুলাই গণ-অভ্যুত্থান সম্ভব হতো না। এই ফ্যাসিস্ট সরকারের পতনও ঘটত না। শিক্ষার্থীরা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। শুরুতে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি নেপথ্য থেকে তাদের সহায়তা করেছে।

তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরাও নেপথ্য থেকে অনুপ্রেরণা ও সহযোগিতা জুগিয়েছে। আগামী দিনে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখা আমাদের দায়িত্ব। কিন্তু বাস্তবতা হলো যে চেতনাকে সামনে রেখে এই গণ-অভ্যুত্থান হয়েছিল, তা আজ অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে আবারও ফ্যাসিবাদী বাস্তবতা ফিরে আসছে। ফ্যাসিস্টদের করা কাজগুলোর যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা যে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, তা শুধু শহরেই সীমাবদ্ধ ছিল না সারা দেশে ছড়িয়ে পড়েছে। আজ যারা ছাত্রদলে যোগ দিয়েছে, সেই বিপ্লবী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদলকে পুরোনো ধাঁচ থেকে বের করে সময়োপযোগী, নতুন আঙ্গিকে গড়ে তোলা হবে।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে, বিএনপির চেয়ারম্যান তার আগেই ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলেন। এটি প্রমাণ করে রাষ্ট্রগঠনে তার চিন্তাভাবনা কতটা সময়োপযোগী।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মোহাইমিনুল আজবীন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন, ছাত্র সংগঠক সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ।

জে আই

  • গণ-অভ্যুত্থান
এ সম্পর্কিত আরও খবর
জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ
জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ
গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট ৩৪টি মামলার চার্জশিট
গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট ৩৪টি মামলার চার্জশিট
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ৩৪টি মামলার চার্জশিট
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ৩৪টি মামলার চার্জশিট
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।