দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী বারো টিকরী গ্রামে র্যাবের বিশেষ অভিযানে ৪ কেজি ৮৫ গ্রাম গাঁজা জব্দ করে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ওই এলাকার কামাল হোসেন (৫০) নামে এক যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার ১০ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামাল হোসেনের বাড়ির ঘরের খাটের নিচে গাঁজাগুলো লুকিয়ে রাখার তথ্য পেয়ে তা জব্দ করেছে।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পেরেছে, দীর্ঘদিন ধরে কামাল হোসেন গাইবান্ধা জেলার বিভিন্ন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় অন্য মাদক কারবারিদের কাছে সরবরাহ এবং বিক্রয় করে আসছিল। মাদক পরিবহন ও ব্যবসায় তিনি অভিনব কৌশল অবলম্বন করতেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তাকে জব্দকৃত গাঁজাসহ গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে আই