দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। তিনি বলেন সারা দেশে আগের তুলনায় খুনের পরিমাণ অনেক কমেছে এবং বর্তমানে জনগণ আগের চেয়ে বেশি নিরাপদে রয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে নবনির্মিত অত্যাধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র সচিব এসব কথা বলেন।
উদ্বোধন শেষে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির ফলে সার্বিকভাবে অপরাধের হার কমেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সদস্য ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জে আই