দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে জেলা আওয়ামী লীগ যুবশক্তি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ নুরুদ্দিন আহাম্মেদ অপু ও সাঈদ আহমেদ আসলামের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট এলাকায় আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এই যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং বাংলাদেশ জাতীয় পার্টির যুবশক্তির সদস্য সচিব মো. সিয়াম।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে মজিবর রহমান খোকন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, আমি মজিবর রহমান খোকন ব্যক্তিগত ও পারিবারিক কারণে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করলাম।
পরে এ বিষয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে আমি নির্যাতিত ও নিষ্পেষিত ছিলাম। ব্যক্তিগত ও পারিবারিক কারণে আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে একটি গণতান্ত্রিক দেশ গঠনের লক্ষ্যে মিয়া নুরুদ্দিন অপুর হাত ধরে দুই শতাধিক নেতাকর্মীসহ আজ বিএনপিতে যোগদান করেছি।
অন্যদিকে জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব বলেন, এনসিপি নতুন বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে এসেছিল, তারা তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এ কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় শতাধিক নেতাকর্মীসহ আজ আমরা ছাত্রদলের রাজনীতিতে যোগদান করেছি।
এ সময় বক্তব্যে নুরুদ্দিন আহাম্মেদ অপু নবাগত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে আমরা সবাই একটি পরিবার। হিংসা ও বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত শরীয়তপুর গড়ে তুলবো।
জে আই