দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে ডাকাতির চেষ্টাকালে স্থানীয় জনতার ধাওয়ায় পালিয়ে গেছে একদল ডাকাত।
শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্রসহ ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল পেয়ারপুর ইউনিয়নের মনিরুজ্জামান রাজা খালাসীর বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে সন্দেহজনক গতিবিধি নজরে আসে পরিবারের সদস্যদের।
পরিস্থিতি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশীরাও ছুটে আসেন। পরে স্থানীয়রা একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া দিলে তারা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে অন্ধকার এবং দ্রুত পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও ডাকাতরা পালিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। পরে বিষয়টি পেয়ারপুর ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় থানা পুলিশকে জানানো হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজের মাধ্যমে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই