দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। পরে জব্দকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
সন্ধ্যার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার বিকেল ৪টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের নলুয়াপাড়া বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬০/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর সদর ইউনিয়নের গোপালবাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় এসব মদ জব্দ করা হয়।
জে আই