দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোক্তাদের সঙ্গে প্রতারণার দায়ে মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর উপজেলার থ্রি স্টার ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে অকটেন ও ডিজেল বিক্রির পরিমাপ যাচাই করে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
পরিমাপ পরীক্ষায় দেখা যায়, প্রতি লিটার অকটেন ও ডিজেলে গ্রাহকদের কাছ থেকে গড়ে প্রায় ২০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, থ্রি স্টার ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিমাপে কম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল। অভিযানে অভিযোগের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। জ্বালানি বিক্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে যে কোনো ধরনের অনিয়ম রোধে জেলা জুড়ে আমাদের নজরদারি রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।
জে আই