দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ও শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঢাকায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের একজন সদস্যকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। পরে ওই গ্রেপ্তারকৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, চক্রটির সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।
কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন আরও বলেন, বৃহস্পতিবার রাতভর এবং শুক্রবার সকাল পর্যন্ত চলমান অভিযানে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মোট ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ সন্ধ্যার পর র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে।
জে আই