দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ পীর আউলিয়ার দেশ। পীর আউলিয়ার হাত ধরে এ দেশে ইসলাম এসেছে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত আনছে, যা মোটেও কাম্য নয়। এসব হামলা নিন্দনীয়।
শুক্রবার সকালে নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার এবং গত বছর ভাঙচুর হওয়া হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.) মাজার পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই দেশ সকল ধর্ম বর্ণের দেশ। এখানে একত্রে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে এটাই আমাদের প্রত্যাশা।
মাজারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আগের চেয়ে পুলিশের মনোবল বেড়েছে। মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানুষও সচেতন হচ্ছে।
আরএ