• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • যশোর
যশোর-৬

টিউশনির টাকায় ভোট করবেন জামায়াত প্রার্থী

যশোর প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোক্তার আলী টিউশন হতে প্রাপ্ত টাকা দিয়ে নির্বাচন করবেন। পাশাপাশি কন্যা ও দুই পুত্রের কাছ থেকে ধার নিবেন। এছাড়া নির্বাচনি এলাকার তিনজন তাকে স্বেচ্ছায় দিবেন ১২ লাখ টাকা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রার্থীদের দাখিল করা হলফনামা ও আয়-ব্যয় বিবরণী পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোক্তার আলী তার হলফনামায় উল্লেখ করেছেন, নির্বাচনি ব্যয়ের একটি অংশ তিনি টিউশন থেকে উপার্জিত অর্থ দিয়ে বহন করবেন। পাশাপাশি কন্যা ও দুই পুত্রের কাছ থেকে ধার নেবেন এবং নির্বাচনি এলাকার তিনজন ব্যক্তি স্বেচ্ছায় তাকে মোট ১২ লাখ টাকা সহায়তা দেবেন।

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ নির্বাচনের সম্পূর্ণ ব্যয় নিজ অর্থায়নে বহন করবেন বলে জানিয়েছেন। তিনি নিজের ব্যবসা থেকে অর্জিত অর্থের মধ্যে থেকে প্রায় ২৫ লাখ টাকা নির্বাচনি কাজে ব্যয় করার কথা উল্লেখ করেছেন।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় আবুল হোসেন আজাদ তার নিজের ও পরিবারের আয়-ব্যয় এবং সম্পদের বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। হলফনামা অনুযায়ী, তার মোট অস্থাবর সম্পদের আনুমানিক মূল্য ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ৬৬৭ টাকা।

তথ্য অনুযায়ী, প্রার্থীর বার্ষিক আয়ের বড় একটি অংশ আসে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে। ব্যবসা খাত থেকে তার আয় দেখানো হয়েছে ৩৫ লাখ ৬৬ হাজার ৩৮৬ টাকা। এছাড়া বাড়ি, অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্থাপনা ভাড়া থেকে বছরে আয় রয়েছে ১৫ লাখ ১৬ হাজার ৮০৬ টাকা।

অস্থাবর সম্পদের তালিকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ, শেয়ার, সঞ্চয়পত্র, যানবাহন, স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর নামে ব্যাংকে জমা আছে ১৮ লাখ ৫৮ হাজার ২০৬ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে তার বিনিয়োগ ৭৩ লাখ ৪৪ হাজার ৯৪ টাকা এবং তার স্ত্রীর বিনিয়োগ ১ কোটি ২৫ লাখ ২১ হাজার ৯৭০ টাকা। যানবাহনের তালিকায় দুটি কার, একটি মাইক্রোবাস ও একটি জিপ রয়েছে। এছাড়া ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ধরা হয়েছে ৪ লাখ ২২ হাজার ৮৯০ টাকা এবং আসবাবপত্রের মূল্য ৫ লাখ টাকা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ও বিদেশি রেমিট্যান্সসহ অন্যান্য খাতে সম্পদের মূল্য উল্লেখ করা হয়েছে ৫ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ৩১৫ টাকা।

স্থাবর সম্পদের ক্ষেত্রে অকৃষি জমিতে বিনিয়োগের অর্জনকালীন মূল্য ৩ কোটি ২৮ লাখ ২৫ হাজার টাকা দেখানো হয়েছে, যার ৫০ শতাংশ যৌথ মালিকানাধীন। সব মিলিয়ে তার নামে স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার টাকা। হলফনামায় উল্লেখ করা হয়েছে, প্রার্থী বা তার পরিবারের নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ নেই।

আয়কর সংক্রান্ত তথ্যে দেখা যায়, ২০২৫-২৬ করবর্ষে আবুল হোসেন আজাদ ও তার স্ত্রী দু’জনই আয়কর রিটার্ন দাখিল করেছেন। প্রার্থীর রিটার্নে প্রদর্শিত আয় ৫৯ লাখ ২১ হাজার ৮৮৬ টাকা, সম্পদ ১১ কোটি ৯২ লাখ ৭২ হাজার ৬৬৭ টাকা এবং পরিশোধিত কর ১৬ লাখ ২৯ হাজার ৫৩৯ টাকা। তার স্ত্রীর প্রদর্শিত আয় ১৩ লাখ ২৫ হাজার ৭৬৭ টাকা, সম্পদ ৩ কোটি ৮ লাখ ৮৯ হাজার ৮৪০ টাকা এবং পরিশোধিত কর ১ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা।

অন্যদিকে জামায়াত ইসলামীর প্রার্থী মোক্তার আলীর হলফনামা অনুযায়ী, তার মোট কৃষি জমির পরিমাণ ২৮ দশমিক ৮২ শতক। এর মধ্যে পৈত্রিক সূত্রে পাওয়া জমি ২৫ দশমিক ৫০ শতক এবং ক্রয়কৃত জমি ৩ দশমিক ৩২ শতক। এছাড়া ৭ দশমিক ৫ শতক জমির ওপর একটি বসতবাড়ি রয়েছে। ব্যবসা, চাকরি, শেয়ার, সঞ্চয়পত্র বা অ্যাপার্টমেন্ট থেকে তার কোনো আয় নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

অস্থাবর সম্পদের মধ্যে তার ঘরে রয়েছে প্রায় ৫০ হাজার টাকা মূল্যমানের একটি ফ্রিজ ও ওভেন এবং ৩০ হাজার টাকা মূল্যমানের চারটি খাট, সোফা, আলমারি, বুকশেলফ ও শোকেজ। একসময় অধ্যাপনা পেশায় যুক্ত থাকলেও বর্তমানে তিনি টিউশনি করে জীবিকা নির্বাহ করছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

আরএ

  • যশোর
  • নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ
নির্বাচনে যারা আমার জন্য কাজ করেছেন, তারাই আমার পরম আত্মীয়: নুরুল হক নুর
নির্বাচনে যারা আমার জন্য কাজ করেছেন, তারাই আমার পরম আত্মীয়: নুরুল হক নুর
স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।