দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের হুলারহাট এলাকার বানেশ্বরপুরে ৩টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মোজাহিদুল ইসলাম।
এছাড়াও অভিযানে অংশ নেন পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন, পরিবেশ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযানকালে অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশগত ক্ষতি রোধ এবং আইন অনুযায়ী ইটভাটা পরিচালনা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
জে আই