দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) রাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।
পরে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা বন বিভাগের সহায়তায় সাপটি কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করা হয়। অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়ার সদস্যরা এটি অবমুক্ত করেন।
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, ‘পরিত্যক্ত ঘরে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে আমরা গিয়ে সেটি উদ্ধার করি। আগেও আমরা বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করে উপজেলার বিভিন্ন বনে অবমুক্ত করেছি। কিছুদিন আগে এ ধরনের আরেকটি সাপ ধরা পড়ে। তখন সেটিকে বার্মিজ সাপ হিসেবে চিহ্নিত করা হয়।’