দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় রস ছাড়াই ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গুড় তৈরির সরঞ্জাম, চুলা, চিটাগুড় ও প্রায় ১০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
স্থানীয়রা জানান, কোকিল উদ্দিন দীর্ঘদিন ধরে রস ছাড়াই চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে আসছেন। পরে তিনি এগুলো বাজারজাত করেন।
এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, রস না থাকলেও কোকিল নিয়মিতভাবে প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি করে গুড় তৈরি করতেন। ভোক্তাদের সঙ্গে প্রতারণার উদ্দেশে এসব গুড় তৈরি করা হচ্ছিল। অভিযানে আমরা গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম, চিটাগুড় ও প্রায় ১০ কেজি ভেজাল গুড় ধ্বংস করেছি।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজালবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।
আরএ