দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মাইনুল ইসলাম মান্নাকে আহ্বায়ক এবং জুবায়ের হাওলাদারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরে আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মাসুম বিল্লাহ, জুয়াইরিয়া, আব্দুল রাজ্জাক, হারুন আর রশিদ, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান ও তানিম আহম্মেদ।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মাছুম বিল্লাহ ও মুয়াবিয়া মাকনুনকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার, আব্দুল্লাহ আল মাসুম, এমরান হোসেন, মো. নুর ইসলাম, ফোরকান হোসেন ও মিন্টু হাওলাদার।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে তারিকুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রাইয়ান সাইয়ান, টুটুল মিয়া, কিসলু হাসান, ফরিদ হোসেন, রাসেল হোসেন, মাহিয়া আক্তার আন্নি, হানিফ ও হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে মারিয়া আক্তার, দপ্তর সম্পাদক হিসেবে রাইসুল ইসলাম, সহদপ্তর সম্পাদক হিসেবে আব্দুল্লাহ, প্রচার সম্পাদক হিসেবে বাপ্পি দাস এবং কোষাধ্যক্ষ হিসেবে আব্দুল লতিফকে মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটিতে আরও ৪৪ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত এই কমিটির মাধ্যমে ঝালকাঠি জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের নেতারা।
জে আই