দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের পরিবারকে সাক্ষাতের জন্য ডেকেছে কারা কর্তৃপক্ষ।
জাহাঙ্গীর আলমের ছোট ভাই মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার কারা কর্তৃপক্ষ আমাদের চিঠি দিয়েছিল। রিট থাকায় আমরা তখন দেখা করিনি। আজকে রিট নিষ্পত্তি হওয়ার পর আমরা দেখা করতে এসেছি। আমাদের পরিবারের প্রায় ৩৫ জন দেখা করতে এসেছে।
কেন্দ্রীয় কারাগারের একটি সূত্রে জানা গেছে, আজ রাতেই অধ্যাপক এস তাহির হত্যা মামলার আসামিদের ফাঁসি কার্যকর করা হতে পারে।
এদিকে কারাগারের ভেতরে রাজশাহী জেলা প্রশাসক সিভিল সার্জন ডিআইজি প্রজন ও কারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা মিটিংয়ে বসেছেন। তবে এ নিয়ে কোনো বক্তব্য দেননি রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।