দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে লিমন ইসলাম (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন ওই গ্রামের হানিফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, কৃষকরা ট্রাক্টর দিয়ে কৃষি জমি চাষ করা করছিলেন। এ সময়ে লিমন ট্রাক্টরের পেছনে উঠে বসেন। পরে জমি চাষ করার সময় ধাক্কা লেগে লিমন মাটিতে পড়ে গিয়ে ট্রাক্টরের ফলায় জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
আরএ