দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, এদেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না, আমি-ডামি নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার দিগনগরে জাহিদুল ইসলাম লিটু মোল্যার বাড়ির প্রাঙ্গণে দিগনগর ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন ‘আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সংসদ নির্বাচন অন্যান্য নির্বাচন থেকে বিগত দিনে যে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচন থেকে অনেক ভিন্ন নির্বাচন হবে। আমরা ২০০৮ সালের নির্বাচনে দেখেছি মঈনুদ্দিন-ফখরুদ্দিনের একটি সাজানো নির্বাচন, ২০১৪ সালে দেখেছি ১৫৩টি বিনা ভোটে জয়ী হয়ে একটি দল ক্ষমতা গ্রহণ করেছিল, ২০১৮ সালে দেখেছি দিনের ভোট রাতে হয়েছিল, ২০২৪ সালে দেখেছি আমি-ডামি নির্বাচন। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি কিন্তু এই নির্বাচনের মতো আর হবে না। এজন্য আমি বিএনপি নেতাকর্মীদের বলতে চাই, আগামী নির্বাচন এ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘আমরা যারা একটি সরকারের নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা প্রতিশোধে বিশ্বাসী না। এজন্য আমি আমার কাশিয়ানী মুকসুদপুর ভোটারদের বলবো, এই এলাকার শান্ত পরিবেশকে যারা অশান্ত করতে চায় তাদের ব্যাপারে আপনাদের সজাগ থাকবে হবে। আমি সবসময় সম্প্রীতির রাজনীতি করি, আমি কখনোই কোনো দাঙ্গা-হাঙ্গামার রাজনীতিতে বিশ্বাসী না।’
বিএনপির এ নেতা বলেন, ‘আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করবেন। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে আমাদের ছদ্মবেশে অনেক মানুষ রয়েছে, তারা নিজেরাও হয়ত চায় না আগামীতে বিএনপি ভালো কিছু করুক। আপনারা সব ষড়যন্ত্র চক্রান্ত ছিন্ন করে দিয়ে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে জয়ী করবেন। এটাই হোক আজকে আমাদের শপথ এবং এই তৃণমূলের নেতাকর্মীরাই আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থীকে বিজয়ী করবে এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।’
সেলিমুজ্জামান আরও বলেন, ‘আসুন, আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে বাংলাদেশের স্বপ্ন দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে বাংলাদেশের রূপকার হবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান।’
দিগনগর ইউনিয়নের বিএনপির সভাপতি মাহাবুবুল আলম হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হক হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য দেন- মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সীসহ প্রমুখ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মোল্যা।
/অ