• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল বিএনপি নেতার

নোয়াখালী প্রতিনিধি
  ০২ জানুয়ারি ২০২৬, ১৬:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো. জামাল উদ্দিন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ/পিজি হাসপাতাল)-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মো. জামাল উদ্দিন নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং উত্তর ফকিরপুর বায়তুস সালাম মসজিদের সেক্রেটারি ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে জামাল উদ্দিনসহ বিএনপির নেতাকর্মীরা একটি বাসে করে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কুমিল্লার বাগমারা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসে থাকা অন্তত ৩২ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে জামাল উদ্দিন ও ইউসুফ নামে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

গুরুতর আহত জামাল উদ্দিনকে প্রথমে ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয় এবং তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসা ব্যয়ের জন্য প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন হয়, যা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. শাহজাহান দলের পক্ষ থেকে বহন করেন।

দুর্ঘটনার বিষয়ে বাসের যাত্রীরা জানান, হঠাৎ বাসটি কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের চিৎকারে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গুরুতর আহত জামাল উদ্দিন ও ইউসুফকে ঢাকায় পাঠানো হলেও অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

নিহত জামাল উদ্দিনের ছেলে মো. রিয়াদ বলেন, আমি নিজেও বাবার সঙ্গে একই গাড়িতে ছিলাম। দুর্ঘটনায় বাবা গুরুতর আহত হন। চিকিৎসা চলছিল, কিন্তু আট দিনের সংগ্রামের পর আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

জামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি। জামাল উদ্দিন আমাদের অত্যন্ত প্রিয় ও ত্যাগী নেতা ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুন

জুলাইয়ে সাকিব আল হাসানের বাবাও নেমেছেন: প্রেস সচিব

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। শুক্রবার রাত ৯টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জে আই

  • দুর্ঘটনা
  • মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
মাদারীপুরে অটোরিকশা উল্টে নিহত ১
মাদারীপুরে অটোরিকশা উল্টে নিহত ১
মাদারীপুরে গাড়িচাপায় যুবক নিহত
মাদারীপুরে গাড়িচাপায় যুবক নিহত
পারকিনসন রোগে ‘সুপারম্যান’ খ্যাত অভিনেত্রী ভ্যালেরি পেরিনের মৃত্যু
পারকিনসন রোগে ‘সুপারম্যান’ খ্যাত অভিনেত্রী ভ্যালেরি পেরিনের মৃত্যু
নাটোরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
নাটোরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।