দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে প্রায় তিন দিন সমুদ্রে ভেসে থাকার পর আট জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার (৩১ ডিসেম্বর) কলাপাড়ার নিজামপুর স্টেশনের কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ২৮ ডিসেম্বর সকাল থেকে কলাপাড়ার মহিপুর থানাধীন গোলবুনিয়া ঘাট থেকে ‘মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার ৮ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে বের হয়। একই দিনে ট্রলারের যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে।
তিন দিন ধরে সমুদ্রে ভাসার পর, ট্রলারে থাকা একজন জেলে মোবাইল নেটওয়ার্কে যোগাযোগ করতে সক্ষম হন এবং কোস্টগার্ডকে জরুরি অবস্থা সম্পর্কে জানান। খবর পাওয়ার পর কোস্টগার্ড দ্রুত অভিযান পরিচালনা করে ট্রলারসহ আট জেলেকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রয়েছেন: বাপ্পারাজ মৃধা, ফয়সাল হাওলাদার, মিরান খান, মিলন মালাকার, নাজমুল শরীফ, আল আমিন, জাহাঙ্গীর খান ও মোহাম্মদ মিলন।
প্রাথমিক চিকিৎসার পর জেলেদেরকে ট্রলার মালিক ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
জে আই