দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সিলেট বিভাগ। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালনে বিপর্যয় ঘটায় এ ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে সিলেটে গ্রিড বিপর্যয় ঘটে। এরপর বেলা পৌনে ৩টার দিকে সঞ্চালন স্বাভাবিক পর্যায়ে আসে বলে জানায় বিদ্যুৎ বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন, গ্রিড ফেইল করে আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সার্কিট দুটো বন্ধ থাকায় সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগবে।
বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেট এফ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানান, আশুগঞ্জ গ্রিড ফেইল করে ১৩২ কেভি সার্কিট দুটোই বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়। এতে পুরো সিলেট ১টা ১০ মিনিট থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে। বেলা পৌনে ৩টার দিকে কিছু স্থানে সরবরাহ চালু করা গেলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।
এইউ