• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • কিশোরগঞ্জ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
  ২৭ ডিসেম্বর ২০২৫, ২১:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স (সিন্দুক) দীর্ঘ ৩ মাস ২৭ দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) খোলা হয়েছে। দিনব্যাপী গণনা শেষে এসব দানবাক্স থেকে মোট ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গেছে। টাকার পরিমাণে আগের রেকর্ড ভাঙতে না পারলেও, ৩৫টি বস্তা টাকা সংগ্রহের মাধ্যমে বস্তার সংখ্যায় নতুন রেকর্ড গড়েছে মসজিদ কর্তৃপক্ষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মসজিদের ১০টি লোহার দান সিন্দুক ও অতিরিক্ত ৩টি টিনের ট্রাংকসহ মোট ১৩টি দানবাক্স খোলা হয়। এরপর মসজিদের দোতলায় শুরু হয় টাকা গণনার কার্যক্রম, যা সন্ধ্যার পর শেষ হয়। গণনা শেষে পাওয়া অর্থ আগের সব দানের সঙ্গে যোগ হয়ে পাগলা মসজিদের মোট দানের পরিমাণ ১১৬ কোটি টাকা ছাড়িয়েছে।

এছাড়া দানবাক্স থেকে স্বর্ণ, রুপা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। অনলাইন মাধ্যমে দান হিসেবে এখন পর্যন্ত জমা পড়েছে ১২ লাখ ৭৯ হাজার ৯৪৩ টাকা।

রাত ৮টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এসব তথ্য নিশ্চিত করেন। তার পক্ষে বিষয়টি জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ।

টাকা গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ ও মাদরাসার ছাত্র-শিক্ষক, পার্শ্ববর্তী আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমিটির সদস্যসহ প্রায় ছয় শতাধিক মানুষ। সার্বিক তদারকি ও নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও এবার কিছুটা বিলম্বে তা খোলা হয়। এর আগে চলতি বছরের ৩০ আগস্ট দানবাক্স খুলে গণনা করে পাওয়া গিয়েছিল ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, যা এখনো সর্বোচ্চ দানের রেকর্ড হিসেবে রয়েছে।

আরও পড়ুন

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মল-মূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

মসজিদের দান থেকে প্রাপ্ত অর্থ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। পাশাপাশি মানত করা গবাদিপশু ও অন্যান্য সামগ্রী প্রতিদিন আসরের নামাজের পর প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়।

এদিকে পাগলা মসজিদকে আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’ নামে এই প্রকল্পে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ থেকে ১২০ কোটি টাকা। নির্মাণ শেষে এখানে একসঙ্গে প্রায় ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। দ্রুতই এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

জে আই

  • পাগলা মসজিদ
  • দানবাক্স
এ সম্পর্কিত আরও খবর
পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক
পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক
শরীয়তপুরে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি
শরীয়তপুরে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি
পাগলা মসজিদে দুপুর পর্যন্ত মিলল ৮ কোটি ২৩ লাখ টাকা
পাগলা মসজিদে দুপুর পর্যন্ত মিলল ৮ কোটি ২৩ লাখ টাকা
এবার পাগলা মসজিদে মিলল ৩৫ বস্তা টাকা
এবার পাগলা মসজিদে মিলল ৩৫ বস্তা টাকা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।