দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোর শহরের বলারীপাড়ায় ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিঠুন আলীর ডান হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের বলারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মিঠুন আলী শহরের ভবানীগঞ্জ এলাকার শাহাবুদ্দিন আলীর ছেলে এবং পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নান্নু শেখের সঙ্গে মিঠুন আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই জের ধরে গত ১৬ এপ্রিল মিঠুনসহ তার সমর্থকরা সাবেক কাউন্সিলর নান্নু শেখকে কুপিয়ে জখম করে। এরপর থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
রোববার রাতে মিঠুনসহ তার সমর্থকরা বলারীপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় রাজার পুকুর পাড়ে নান্নু গ্রুপের সমর্থকরা মুখোশ পড়ে মিঠুনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তার হাতের কব্জি কেটে দেয়। মিঠুনকে বাঁচাতে গেলে তার সমর্থক আরমান আলী, আব্দুলাহ আল রাব্বি ও বকুল মিয়াসহ ৪ জন আহত হয় মিঠুনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পুঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশি অভিযানে নেমেছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।