দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে শরিফ (২৫) নামে এক যুবককে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে। এ ঘটনায় বুধবার দিবাগত রাত ১২টার দিকে আতাউর নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মারামারি ঘটনা ঘটে।
আহত শরিফ উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় বুধবার রাতে একটি মামলা করেছেন তিনি। শরীফ বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি আছে।
মামলা সূত্রে জানা গেছে, সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের হামিদুর রহমানের ছেলে আতাউর, হাবিব ও পিয়া হোসেন পরস্পর উচ্ছৃঙ্খল, দাঙ্গাবাজ ও খারাপ প্রকৃতির লোক। দীর্ঘদিন ধরে তারা তাঁত (জামদানি শাড়ি) চালিয়ে জীবিকা নির্বাহ করে। আর শরীফও দীর্ঘদিন ধরে তাঁত (জামদানি শাড়ি) চালিয়ে জীবিকা নির্বাহ করে। তারা কয়েকদিন ধরে শরিফের সঙ্গে মনোমালিন্য করে আসছিল। এরই সূত্র ধরে বুধবার সাড়ে ১১টায় কোনাবাড়ি-নয়াপুর রাস্তায় মনোয়ারারের বাড়ির পাশে শরিফকে একা পেয়ে তারাসহ আরও ৪ জন দেশীয় অস্ত্র রামদা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে অতর্কিত হামলা করে। এক পর্যায়ে আতাউর শরিফকে রামদা দিয়ে কোপ দেয়। এতে তিনি মাথায় মারাত্মকভাবে জখম হয়। পরে শরিফের ভাবি জিয়াসমিন তাকে বাঁচাতে গেলে ১২ আনা স্বর্ণের চেইন ও একটি নাক ফুল তারা ছিনিয়ে নেয়। এরপর তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যেই আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরএ