• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কুমিল্লা

দলীয় প্রার্থীর প্রচারে থেকেও মনোনয়নপত্র নিলেন সাক্কু

কুমিল্লা প্রতিনিধি
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৫:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে টানা দুইবার নৌকার প্রার্থীকে পরাজিত করে দেশব্যাপী আলোচনায় আসা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু আবারও চমক সৃষ্টি করেছেন। বিএনপি প্রার্থীর প্রচারে থেকেও হঠাৎ স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাক্কুর মনোনয়ন ফরম সংগ্রহে নতুন করে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দলের সিদ্ধান্ত অমান্য করে ২০২২ সালের কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল। তবে সম্প্রতি ঢাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক এবং পরে দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে প্রকাশ্যে প্রচারে অংশ নেওয়ার মাধ্যমে তিনি ফের আলোচনার কেন্দ্রে আসেন।

এরই ধারাবাহিকতায় রোববার (২১ ডিসেম্বর) সকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. রেজা হাসান কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মনিরুল হক সাক্কুর প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাস্টার, অজিত গুহ কলেজের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মিঠু, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আজাহার উদ্দিন বাপ্পি, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন মজুমদার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকরাম হোসেন ইকু ও আব্দুল হালিম এবং যুবদল নেতা জুয়েল রানা।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। অন্যদিকে একই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াছিন, যিনি মনোনয়ন দাবিতে নিজ অনুসারীদের নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন।

সাক্কু ঘনিষ্ঠ একাধিক বিএনপি নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, হাজি ইয়াছিনের সঙ্গে সাক্কুর সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরি। সে কারণে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে এবারের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাওয়া প্রবীণ নেতা মনিরুল হক চৌধুরীর পক্ষে মাঠে নেমেছেন। তবে মনোনয়ন ফরম কেনার ঘোষণা রাজনৈতিক চাপ ও মেরুকরণের অংশ বলেও মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

২০২২ সালের সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করায় আজীবনের জন্য বহিষ্কৃত হন সাক্কু। ওই নির্বাচনে জয়ী হন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ডিসেম্বরে রিফাতের মৃত্যুর পর ২০২৪ সালের ৯ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন সাক্কু। ওই নির্বাচনে বিজয়ী হন ডা. তাহসিন বাহার সূচনা।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই সাক্কুর দলে ফেরা নিয়ে গুঞ্জন শুরু হয়। গত ২৬ অক্টোবর ঢাকার গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে সদর আসনের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন তিনি।

মনোনয়ন ফরম কেনা প্রসঙ্গে মনিরুল হক সাক্কু বলেন, ‘মনোনয়ন কিনতে সমস্যা কোথায়? আমি এখনো মনিরুল হক চৌধুরীর জন্যই ভোট চাইছি। হাজি ইয়াছিনের চেয়েও বেশি মাঠে কাজ করছি। আজ সকালে প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি, তবে জমা দেব নিজে গিয়ে।’

তিনি আরও বলেন, ‘হাজি ইয়াছিন স্বতন্ত্র প্রার্থী হলে তার জনপ্রিয়তার পরীক্ষাই হয়ে যাবে।

আরও পড়ুন

সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের কমিটি গঠন 

শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সাক্কুর ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়ে হাজি আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘মনোনয়ন ফরম কেনা সবার গণতান্ত্রিক অধিকার। দলীয় মনোনয়ন না পেলে কী করব, তা দলের চূড়ান্ত সিদ্ধান্তের পরই জানাব।’

এ বিষয়ে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ‘মনোনয়ন ফরম কেনা সাক্কুর নিজস্ব কৌশল হতে পারে। তবে এটুকু নিশ্চিতভাবে বলতে পারি সে এখনো আমার পক্ষেই মাঠে কাজ করছে।’

এবি/

  • কুমিল্লা
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু: দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু: দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা
বান্দরবান যাওয়ার পথে কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বান্দরবান যাওয়ার পথে কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।